আন্তর্জাতিক

ইরাকে তেল শোধনাগারে আইএস-এর  রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসীগোষ্ঠী আইএস উগ্রবাদীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। উত্তর ইরাকের সিনিয়া তেল শোধনাগারে এ হামলা চালানোর ঘটনায় জড়িত ইসলামিক স্টেটের উগ্রবাদীরা। রকেট হামলায় শোধনাগারে আগুন লেগে যাওয়ায় সেখানে কিছু সময়ের জন্য কাজ বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (৩০ নভেম্বর) সকালে ইরাকের সরকার জানিয়েছে, তেল শোধনাগারটিতে আবারও উৎপাদন শুরু হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

উত্তর ইরাকের ছোট তেল শোধনাগার সিনিয়া। রোববার আচমকাই সেখানে পর পর দুইটি রকেট এসে পড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে। আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সোমবার সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। বন্ধ করে দেওয়া হয় শোধনাগারের সমস্ত কাজ।

তবে ইরাকের সরকার জানিয়েছে, হতাহতের ঘটনা ঘটেনি। সিনিয়া খুব বড় তৈল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার। কোনোভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তা হলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইএস-এর তেল শোধনাগারে হামলার বিষয়টি এখনো স্পষ্ট নয়। সূত্র :ডয়চে ভেলে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা