আন্তর্জাতিক

সিরিয়া থেকে নিঃশর্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে : ইরান

আর্ন্তজাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, মার্কিন সরকার সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে দেশটির জনগণের সম্পদ এবং জ্বালানি তেল লুটপাট করছে। এ অবস্থায় সিরিয়া থেকে দ্রুত ও নিঃশর্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়া থেকে দ্রুত এবং নিঃশর্তভাবে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি।

মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে মার্কিন সেনারা জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গ্রুপ হায়াতে তাহরির আশ-শাম বা সাবেক আল-নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং দেশটির তেল সম্পদ লুটপাট করছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি ইরানের এ কূটনীতিক বলেন, সিরিয়ার সরকার যেসব দেশের সেনা মোতায়েন করার অনুমতি দেয় নি সেসব দেশের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে।

কুর্দি নিয়ন্ত্রিত কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ-কে পৃষ্ঠপোষকতা দেয় আমেরিকা এবং তাদের মাধ্যমে সিরিয়ার পূর্বাঞ্চলের বেশিরভাগ তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা।

গত কয়েক মাসে ওই এলাকায় মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামবাহী হাজার হাজার ট্রাক প্রবেশ করেছে। আমেরিকা দাবি করছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে সিরিয়ার তেলক্ষেত্রগুলো রক্ষার জন্য এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি নেয়া হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো রাখঢাক না করেই বলেছেন, সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণের মাধ্যমে আমেরিকা সেখানে তার অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে চায়।সূত্র-পার্সটুডে

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা