মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা

সান নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইউরোপজুড়ে অতিরিক্ত আমেরিকান সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৯ জুন) তিনি এ ঘোষণা দিয়েছেন। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ষড়যন্ত্র পেরিয়ে পদ্মা সেতু আজ বাস্তব

মাদ্রিদে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে তিনি বলেছেন, ন্যাটোকে ‘সব দিক থেকে শক্তিশালী করা হবে -- স্থল, আকাশ ও সমুদ্র।’

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, অতিরিক্ত হিসেবে স্পেনের রোটাতে মার্কিন নৌ-বিধ্বংসী বিমানের বহর চার থেকে বাড়িয়ে ছয়-এ উন্নীত করা হবে, সেনাবাহিনীর পঞ্চম ইউনিটের জন্য পোল্যান্ডে একটি স্থায়ী সদর দপ্তর করা হবে, রোমানিয়ায় তিন হাজার সেনা রোটেশন গ্রুপ ও অতিরিক্ত দুই হাজার সেনা মোতায়েন, ব্রিটেনে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানের দুটি অতিরিক্ত স্কোয়াড্রন মোতায়েন, জার্মানি ও ইতালিতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।

বাইডেন বলেছেন, ‘আমাদের মিত্রদের সঙ্গে আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে ন্যাটো প্রতিটি অঞ্চলজুড়ে সব দিক থেকে হুমকি মোকাবেলায় প্রস্তুত।’

তিনি বলেছেন, ‘ (রাশিয়ার প্রেসিডেন্ট ) পুতিন যখন ইউরোপে শান্তি নষ্ট করেছেন এবং শাসনভিত্তিক নীতি ভেঙ্গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের আক্রমণ করেছেন, তখন আমরা জেগে উঠতে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি, প্রমাণ করছি যে ন্যাটো এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন এবং এটি আগের মতো গুরুত্বপূর্ণ।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা