তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

এরদোগান আতঙ্কে জনসন

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তুরস্ক ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছে না। কারণ তারা জঙ্গিবাদে মদদ দেয়।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত

সম্প্রতি ন্যাটোর অন্যন্য সদস্যভুক্ত দেশগুলো ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে স্বাগত জানিয়েছে। এরদোগানকে অন্যন্য দেশগুলো আহ্বান জানিয়েছে, তিনি যেন ফিনল্যান্ড-সুইডেনকে সবুজ সংকেত দেন। কিন্তু এরদোগান এখনো এ ব্যাপারে ইতিবাচক হননি। তবে তুরস্ক যেন কোনো বাঁধা না দেয় সেটি নিশ্চিত করতে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন ফিনল্যান্ড ও সুইডেনের নেতারা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনাটি ‘কঠিন’ হবে। তবে তিনি দাবি করেছেন, তুরস্কের সঙ্গে ফিনল্যান্ড-সুইডেনের আলোচনার অনেক ‘অগ্রগতি’ হয়েছে।

আরও পড়ুন: পতনের মুখে ইউক্রেন

ন্যাটো সামিটে যোগ দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফিনল্যান্ড-সুইডেন কয়েক বছরের ঐতিহাসিক নিরপেক্ষতা ভেঙেছে। আর এখন (ন্যাটোতে) যোগ দিতে চাচ্ছে। এটি কঠিন আলোচনা হবে।

প্রসঙ্গত, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ার অন্যান্য দেশগুলোর জনগণের মধ্যে ন্যাটোর সামরিক জোটে যোগদানের জন্য কখনোই খুব বেশি সমর্থন ছিল না। কিন্তু যখন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি ফিনল্যান্ড এবং সুইডেনকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে, ন্যাটোর সদস্য হওয়ার দিকে তাদের যেকোনো পদক্ষেপের পরিণতি হতে পারে সামরিক, তখন উভয় দেশের মানুষ গভীরভাবে মর্মাহত হয়।

আরও পড়ুন: মিষ্টি কারখানায় অগ্নিকাণ্ড

তারপর থেকে রুশ যুদ্ধবিমান নির্বিচারে সুইডিশ আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। ২০১৪ সালে রাশিয়ার একটি সাবমেরিন প্রবেশ করেছিল স্টকহোমের সীমানায়। নিরপেক্ষ থাকাই যদি রাশিয়ার কাছ থেকে সুরক্ষিত থাকার জন্য যথেষ্ট না হয়, তবে হয়তো ন্যাটোতে যোগ দিলে দেশ দু’টি প্রয়োজনীয় সুরক্ষা পেতে পারে, বলছে সুইডেন ও ফিনল্যান্ডের জনগণ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার কাছে নিজেদের ১০ শতাংশ ভূমি হারালেও কোনো জোটে যোগ দেওয়া থেকে বিরত ছিল ফিনল্যান্ড। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক কর্মকাণ্ড উত্তর ইউরোপের দেশগুলোকে আশঙ্কায় ফেলে দিয়েছে। ফলে সুইডেন ও ফিনল্যান্ডের মতো দেশগুলো নিজেদের অনিরাপদ ভাবতে শুরু করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা