জ্বালানি সাশ্রয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’চালু
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জ্বালানি সাশ্রয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সোমবার (২৭ জুন) পেট্রোল স্টেশনগুলোর লাইনে দাঁড়ানো মানুষদেরকে টোকেন দিতে দেখা গেছে দেশটির সেনা সদস্যদের।

আরও পড়ুন : সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

রাজধানী কলম্বোর পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরে সেখানে এবং এর আশপাশের অঞ্চলের স্কুল বন্ধ রেখেছে; সরকারি কর্মীদেরও পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’অর্থাৎ বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

গত ১৭ জুন দেশটি সরকারি কর্মীদের দুই সপ্তাহ ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে বলা হয়েছিল, কিন্তু জ্বালানিসংকট না মেটায় এখন ‘পরবর্তী নির্দেশনা’ না দেওয়া পর্যন্ত ঘরে থেকে কাজের নির্দেশ প্রদান করা হয়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতিতে থাকা সোয়া ২ কোটি জনসংখ্যার দেশটি খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে।

আরও পড়ুন : রাশিয়া ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন’

জ্বালানির জন্য টোকেন পাওয়া ৬৭ বছর বয়সি ডব্লিউ ডি শেলটন বলেছেন, ‘চার দিন ধরে লাইনে আছি। এই সময়ের মধ্যে ঠিকঠাক খেতে বা ঘুমাতে পারিনি।’ হাতে টোকেন পাওয়ার অর্থ হচ্ছে, তাকে লাইনে অপেক্ষায় থাকতে হবে, যতক্ষণ না জ্বালানি মেলে।

সিরিয়ালে ২৪ নম্বরে থাকা শেলটন বলেন, ‘আয় করতে পারছি না আমরা, যে কারণে পরিবারের সদস্যদের খাওয়াতেও পারছি না।’

আরও পড়ুন : এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই শুরু

রবিবার (২৬ জুন) শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা ভিজেসেকারা জানিয়েছেন, তাদের মজুতে এখন ৯ হাজার টন ডিজেল ও ৬ হাজার টন পেট্রোল আছে। ঐ মজুতে দ্রুতই তারা আরও জ্বালানি যুক্ত করতে পারবে কি না, তাত্ক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।

শ্রীলঙ্কান সরকার জ্বালানি দেওয়ার ক্ষেত্রে গণপরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা সেবাজনিত কর্মকাণ্ডকে প্রাধান্য দিচ্ছে। কিছু পরিমাণ জ্বালানি বিভিন্ন বন্দর ও বিমানবন্দরেও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : বিরোধী দল দমনে হিংস্র রূপে সরকার

দেশটির সরকার পরিস্থিতি মোকাবিলায় বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে আছে। ৩০০ কোটি ডলারের একটি বেইলআউট প্যাকেজ নিয়ে কথা বলতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি দল এখন শ্রীলঙ্কা সফরে রয়েছে।

২৯ জুন (বৃহস্পতিবার) ঐ সফর শেষ হওয়ার আগে কর্মকর্তা পর্যায়ে একধরনের সমঝোতা হবে বলে আশা করলেও তাত্ক্ষণিকভাবে ঐ অর্থের কিয়দংশ পাওয়ার সম্ভাবনাও খুব কম বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা