আন্তর্জাতিক

৪০ ইউক্রেনীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূ্র্ব মাইকোলাইভে ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: ইডির জেরার মুখে জ্যাকুলিন

সোমবার (২৭ জুন) ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেটে বলা হয়, রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দিয়েছেন রাশিয়ান সেনারা। বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রোববার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো। তবে আবাসিক ভবনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে মস্কো বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত দিনে কমপক্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধের কারণে ইউক্রেনের প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা