সারাদেশ

মোংলায় বিদেশী জাহাজের নাবিকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)

মোংলায় বিদেশী জাহাজের নাবিক মোঃ জামাল উদ্দিনের বাড়ীতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। চোরেরা বসত ঘরের জানালা ভেঙ্গে ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও দামী মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

মোংলা থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বিদেশী জাহাজের নাবিক জামাল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভাসানী সড়কের নিজ বাড়ীর বসত ঘরে তালা মেরে পারিবারিক কাজে শুক্রবার বিকেলে পুরো পরিবারসহ মোর্শেদ সড়কে তাদের পুরানো বাড়ীতে যান। এরপর প্রায় ৫ ঘন্টা ঘরে কেউ না থাকার সুযোগে পূর্ব থেকে সুযোগ সন্ধানী চোরের দল সন্ধ্যার পর কিংবা রাতের যে কোন সময় ঘরের জানালার ভেঙ্গে ঘরে ঢুকে। ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের তালা ভেঙ্গে সেখানে থাকা ৪টি স্বর্ণের চেইন, ৩টি লকেট, ৩টি কানের দুল, ১টি ডায়মন্ডের নাক ফুল, ১টি রুপার চেইন, দুইটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জামাল পরিবার ফিরে এসে দেখে ঘরের জানালা ভাঙ্গা ও ড্রেসিং টেবিলের তালা ভেঙ্গে নগদ টাকা এবং স্বর্নলংকার নিয়ে গেছে চোরেরা। এরপর রাতেই জামাল ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় রাত ১২ টার দিকে। এরপর শনিবার বেলা ১১টার দিকে জামাল থানায় লিখিত দায়ের করেন। অভিযোগ দেয়ার পর শনিবার রাত পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বলেন, এটা তো চুরি নয়, রীতিমত ডাকাতি। এমন ঘটনা এলাকা জুড়ে চলছে। কেউ কোন প্রতিকার পাচ্ছেনা। প্রতিনিয়ত এমন চুরি/ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের তেমন কোন ভূমিকা নেই। কেউ এ সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে। তারা আরো বলেন, চোর সব পুলিশ চিনেন, থানা পুলিশের কাছে চোরের তালিকাও রয়েছে। পুলিশ চাইলে এসব চোরদের মুহুর্তের মধ্যেই ধরতে পারে, কিন্তু ধরেনা, এখানে রহস্য আছে।

সম্প্রতি পৌর শহরের বেশ কয়েকটি বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটলেও সেসব বিষয়ে পুলিশ চোর ধরতে ও চোরাই হওয়া মালামাল উদ্ধারে সক্ষম হয়নি। রাতের টহল পুলিশ সঠিকভাবে দায়িত্ব না পালন করে এখানে সেখানে আড্ডায় মত্ত থাকে বলেও অভিযোগ উঠেছে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম বলেন, এ চুরিসহ সম্প্রতি বেশ কয়োকটি চুরির ঘটনায় প্রযুক্তিগত ভাবে চোর শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া সম্প্রতি চুরির ঘটনায় টহল টিম ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। আর রাতের টহল টিমের দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

বালিয়াডাঙ্গীতে একতা মানবাধিকার পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানবাধিকার সুরক্ষা,...

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি!

এক নজরে: ঘটনা: বাহরাইনে অবস্থিত মা...

বিদ্যুৎ সাশ্রয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন

বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়া...

মোংলায় বিদেশী জাহাজের নাবিকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

মোংলায় বিদেশী জাহাজের নাবিক মোঃ জামাল উদ্দিনের বাড়...

রাসেলের বিশাল ফলের বাগান, বাড়ছে দর্শনার্থী

বিদেশে কর্মজীবন শেষে দেশে ফিরে কৃষিকে জীবিকার মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা