এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই শুরু
জাতীয়

এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই শুরু

সান নিউজ ডেস্ক : দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৬ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

সোমবার (২৭ জুন) প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টোল নীতিমালা, ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তীতে টোল নীতিমালা, ২০১৪ অনুসারে যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, মিনি বাস বা কোস্টার ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার ২.৫০ টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল প্রদান করতে হবে।

আরও পড়ুন: ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ১৬

আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ ১ জুলাই, ২০২২ তারিখ হতে কার্যকর হবে।

জানা গেছে, ৬ লেনের এই মহাসড়ক নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। ৪৪টি কালভার্ট, ১৯টি আন্ডারপাস, ৪টি বড় সেতু, ২৫টি ছোট সেতু, ৫টি ফ্লাইওভার ও ৪টি রেলওয়ে ওভারপাসসহ এই মহাসড়কে রয়েছে সার্ভিস লেনও।

আরও পড়ুন: সেই বায়েজিদের বাড়িতে হামলা

প্রসঙ্গত, পদ্মা সেতুর আগে ও পরের ৫৫ কিলোমিটার মহাসড়ককে ‘এক্সপ্রেসওয়ে’ হিসেবে নির্মাণ করা হয়েছে। সেতুর আগে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার, আর সেতুর পরে মাদারীপুরের পাচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার- এই এক্সপ্রেসওয়ের অন্তর্ভুক্ত। সরকারিভাবে এই এক্সপ্রেসওয়ের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা