আন্তর্জাতিক

কারাগারে আগুন, হতাহত ৭৯ 

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে অন্তত ৪৯ কয়েদি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কারারক্ষীসহ অন্তত ৩০ জন। বুধবার (২৮ জুন) কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত

জানা গেছে, কলম্বিয়ার কারাগারগুলোতেও ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হয়। সারা দেশে ১৩২টি কারাগারের ধারণ ক্ষমতা যেখানে ৮০ হাজার, সেখানে বন্দি আছেন ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

এর মধ্যে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টুলুয়া কারগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। দাঙ্গার সুযোগে কয়েদিরা পালিয়ে যাওয়ার ফন্দি করেছিল। কারারক্ষীরা যাতে এতে বাধা দিতে না পারে, সেজন্য কয়েদিরা একপর্যায়ে ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: পতনের মুখে ইউক্রেন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কারাগারের যে ওয়ার্ডে আগুন লাগানো হয়েছিল, সেখানে ১৮০ জন কয়েদি ছিলেন। এ ঘটনার সুযোগে কেউ পালাতে পারেনি বলে কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস তৎপর হয়, বেশ কিছু অ্যাম্বুলেন্সে করে আহতদের সরিয়ে নিতে দেখা যায়।

বিবিসিকে কলম্বিয়ার কারা কর্তৃপক্ষের প্রধান টিটো কাস্তেলানোস বলেন, কিছু কয়েদি ম্যাট্রেসে আগুন দেওয়ায় ওই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এটা যে তাদেরই বিপদে ফেলবে, সেটা তারা বিবেচনা করেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা