আন্তর্জাতিক

১২ মুসলিম দেশের নতুন ভিসা দেবে না আমিরাত

আর্ন্তজাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত বিশ্বের ১৩টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ১৩টি দেশের মধ্যে কেনিয়া বাদে ১২টিই মুসলিম প্রধান দেশ।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের দেয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এ সিদ্ধান্ত গত ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

যেযযসব দেশ আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো -ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, লেবানন, সিরিয়া, ইরাক, লিবিয়া, তিউনিশিয়া এবং ইয়েমেন। আমিরাত সরকার বলছে, তালিকাভুক্ত এসব দেশের লোকজন কর্মসংস্থানের জন্য কিংবা ভিজিট ভিসার জন্য দরখাস্ত করতে পারবে না।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর এই ভিসা নিষেধাজ্ঞা দিল আমিরাত। এ ব্যাপারে আমিরাত সরকার দেশটির ইমিগ্রেশন অথরিটির কাছে যে পরিপত্র জারি করেছে তাতে কথা পরিষ্কার নয় যে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনো দেশের জন্য কোনরকম ছাড় আছে কিনা।

একটি সূত্র দাবি করেছে, আমিরাত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে মূলত নিরাপত্তাগত উদ্বেগ থেকে। তবে ওই সূত্র এ কথা পরিষ্কার করতে পারে নি যে, আমিরাত সরকার কি ধরনের ঝুঁকি অনুভব করছে। সূত্রটি আশা করছে- অল্প সময় পরেই ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

গত সপ্তাহে পাকিস্তান সরকার জানিয়েছিল- পাকিস্তানসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে। ইসলামাবাদ বলেছে, কেন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো তা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে তথ্য জোগাড়ের চেষ্টা করছে তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব নাগরিক আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতের ভিসাধারী তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন।সূত্র-পার্সটুডে;

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা