আন্তর্জাতিক

অভিজ্ঞ কূটনীতিক ব্লিংকেন হচ্ছেন বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের অভিজ্ঞ কূটনীতিক এ্যান্টনি ব্লিংকেনের নাম ঘোষণা করতে যাচ্ছেন।

মঙ্গলবার ( ২৪ নভেম্বর) বাইডেন নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রয়টার্স, আলজাজিরা ও ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

বারাক ওবামার পররাষ্ট্র দফতরের দ্বিতীয় শীর্ষ কর্তাব্যক্তি হিসেবে কাজ করেছেন এ্যন্টনি ব্লিংকেন। তিনি ডেপুটি সেক্রেটারি অব স্টেট ছিলেন। এ ছাড়া একই প্রশাসনে ৫৮ বছর বয়সী ব্লিংকেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও ছিলেন। কূটনীতিতে তার দক্ষতা অসাধারণ। ওবামার সেই প্রশাসনে জো বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। বাইডেনের দীর্ঘদিনের আস্থাভাজন ব্যক্তি এ্যন্টনি ব্লিংকেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ব্লিংকেনকে বৈশ্বিক মিত্রতার রক্ষাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পরিমণ্ডলে চীনের সম্প্রসারণবাদী নীতিকে টেক্কা দিতে ব্লিংকেনকেই বেছে নিচ্ছেন বাইডেন। প্রত্যয়ী ব্লিংকেন গণমাধ্যমকে বলেছেন, আগামী দিনে বিশ্বে যুক্তরাষ্ট্রকেই সক্রিয় নেতৃত্ব দিতে হবে।

এ্যন্টনি ব্লিংকেনের কাজের ধরন সম্পর্কে পরিচিত লোকজন তাকে কূটনীতিকদের কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন। তাদের ভাষ্যমতে, তিনি সুচিন্তিত মানুষ। তিনি তুলনামূলক মৃদুভাষী। তবে পররাষ্ট্রনীতির খুঁটিনাটি দিক সম্পর্কে তিনি খুবই অভিজ্ঞ।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘনিষ্ঠ সহযোগী জ্যাক সুলিভানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করতে যাচ্ছেন বাইডেন। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৩৫ বছর ধরে কাজ করা টমাস-গ্রিনফিল্ডকে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বেছে নিচ্ছেন তিনি। তবে এসব বিষয়ে মুখ খুলতে নারাজ বাইডেনের ট্রান্সিশনাল টিম।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা