আন্তর্জাতিক

মোদি-মমতা মুখোমুখি হবেন মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতি খারাপের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। সেজন্য মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তার এ বৈঠক হবে দুটি পর্যায়ে। করোনা পরিস্থিতি যে রাজ্যগুলোতে বেশি খারাপ, প্রথম পর্যায়ে সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করে, তার রাজ্যের করোনা পরিস্থিতির অবনতি নয় বরং দিন দিন উন্নতি হচ্ছে। পশ্চিমবঙ্গের কর্মকর্তাদের দাবি আক্রান্ত এবং মৃত্যুহার কমছে। তার পরেও কেন পশ্চিমবঙ্গ অধিক সংক্রমিত রাজ্যের তালিকায় রাখা হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

দ্বিতীয় পর্যায়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে টিকা মজুত ও বণ্টনের পরিকাঠামো নিয়ে। মমতা বাঁকুড়া থেকেই এ বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের কারণে মুখ্যমন্ত্রীর বাঁকুড়ার কর্মসূচিতে কিছুটা রদবদল হয়েছে। প্রথমে ঠিক ছিল, তিনি সোমবার বাঁকুড়া যাবেন। প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি থাকায় রবিবারই তিনি বাঁকুড়া চলে গেছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে সকাল ১০টা থেকে প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন তিনি। বুধবার বাঁকুড়ায় রাজনৈতিক সমাবেশ করে বৃহস্পতিবার শহরে ফেরার কথা মমতার। প্রবীণ কমকর্তারা মনে করছেন, টিকা পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করার আগে রাজ্যগুলোর প্রস্তুতি জেনে নিতে চাইবেন প্রধানমন্ত্রী। এই সূত্রে কেন্দ্রের ভাবনাচিন্তার কথাও জানাবেন তিনি।

রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা জানাচ্ছেন, টিকা-ব্যবস্থাপনার দিক থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ত্রিস্তরীয় একটি কমিটি গঠন করেছে রাজ্য। সর্বোচ্চ পর্যায়ে মুখ্যসচিবের নেতৃত্বাধীন স্টিয়ারিং কমিটি ছাড়াও রাজ্য এবং জেলাস্তরে পৃথক পৃথক কমিটি রয়েছে। টিকা-ব্যবস্থাপনার কাজ দেখাশোনা করবে কমিটিগুলো। সূত্র : আনন্দবাজার ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

নীরবে কোলেস্টেরল বাড়াচ্ছে যে অভ্যাসগুলো

উচ্চ কোলেস্টেরলকে বলা হয় নীরব স্বাস্থ্যঝুঁকি। কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দ...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা