আন্তর্জাতিক

২ হাজার বছর আগের দুই ব্যক্তির মরদেহ আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : পম্পেই নগরীকে বলা হয় প্রাচীন রোমান সভ্যতার অন্যতম নিদর্শন। সে সময়ে পৃথিবীর অন্যতম অভিজাত জনপদ ছিল এটি। ভয়াবহ আগ্নেয়গিরির লাভার নিচে জীবন্ত কবর হয়েছিল পম্পেইর। সেটি প্রায় ২ হাজার বছর আগের ঘটনা। সে সময়ের দুটি মরদেহ উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা ।

৭৯ খ্রিষ্টাব্দে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী সর্বনাশা অগ্ন্যুৎপাতে পম্পেই নগরী সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। ৬০ ফুট উঁচু ছাই এবং ঝামা পাথর এর নিচে শহরটি চাপা পড়ে যায়। ইতালির নেপলসের ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পরিকল্পিত শহরটিতে বাস ছিল ১৩ হাজার মানুষের। আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার নিচে চিরতরে হারিয়ে গিয়েছিলেন তারা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রত্নতাত্ত্ববিদগণ সেসময়ের দুই ব্যক্তির মরদেহের সন্ধান পেয়েছেন। পম্পেই নগরীর ধ্বংসস্তূপের মধ্যে এতদিন ধরে সংরক্ষিত ছিল মরদেহ দুইটি।

শনিবার ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, প্রায় ২০০০ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পুড়ে মরা দুজন ব্যক্তির দেহাবশেষ আবিষ্কার করেছে তারা। সে দুই ব্যক্তির একজন সম্ভবত উচ্চ শ্রেণির মানুষ। তার বয়স ৩০ থেকে ৪০ বয়সের মধ্যে ধারণা করা হচ্ছে। তার ঘাড়ের নিচে পশমের তৈরি কাপড়ের চিহ্ন পাওয়া গেছে।

দ্বিতীয় ব্যক্তির বয়স ছিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে পোশাক আশাক দেখে মনে হচ্ছে তিনি ছিলেন প্রথম ব্যক্তির দাস। তাদের অবস্থান দেখে ধারণা করা হচ্ছে, আচমকা বিপর্যয় ধেয়ে আসায় তারা পালানোর সুযোগ পাননি বা পালাতে গিয়েও মুখ থুবড়ে পড়ে যান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সিভিটা গিউলিয়ানা নামক একটি অঞ্চলে দেহাবশেষ দুইটি পাওয়া যায়। প্রাচীন পম্পেইয়ের কেন্দ্র থেকে ৭০০ মিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলটি। সেখানে খনন করা এক বিশাল চেম্বার থেকে তাদের দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। দুই ব্যক্তির হাড় ও দাঁতগুলো এখনো সুরক্ষিত। তবে বাকি অংশগুলো লাভার পলেস্তারায় ঢাকা পড়ে। সূত্র : সিএনএন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা