আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে  দাঁতভাঙা জবাব দেয়া হবে 

আর্ন্তজাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, ইরান নিজের নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে আপোষ করবে না। ইরানের কাছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানেই জাতীয় স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে সেখানেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

খাতিবযাদেহ আরও বলেছেন,হোয়াইট হাউজে যে ব্যক্তিই বসুক না কেন ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান দেখানো ছাড়া তার সামনে ভিন্ন কোনো পথ নেই।রোববার (২২ নভেম্বর) তেহরানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাঈদ খাতিবযাদেহ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সর্বোচ্চ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মার্কিন সরকার তার ব্যর্থ নীতি আর অব্যাহত রাখতে পারবে না।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে সব ক্ষেত্রে সর্বাত্মক প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি সামরিক উপদেষ্টা পর্যায়ের। এ ক্ষেত্রে কেউ সমস্যা তৈরি করলে পাল্টা জবাব পাবে।

ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেয়া ভূখণ্ডে নির্মিত অবৈধ উপশহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, যারা আমেরিকার জন্য এ ধরণের পরিবেশ তৈরি করেছে তাদেরকেই এ বিষয়ে জবাবদিহি করতে হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা