আন্তর্জাতিক

 উইঘুরদের সন্তান জন্ম, ধর্মপালন, ভাষা কঠোরভাবে নিয়ন্ত্রণে চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীন সরকারের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের জোরপূর্বক কাজে পাঠানোর অভিযোগ তুলেছে গ্লোবাল কল টু অ্যাকশন অ্যাগেইনেস্ট প্রভার্টি (জিসিএপি)। সংখ্যালঘু উইগুর সম্প্রদায়ের লোকজনকে জোরপূর্বক শ্রম শিবিরে আটকে রাখা হচ্ছে।

উইঘুরদের সন্তান জন্ম দেওয়ার হার, তাদের ধর্মপালন এবং ভাষা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে চীন সরকার। প্রতি বছর ১০ লাখের বেশি উইগুরকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক কাজ করতে বাধ্যও করছে চীনের সমাজতান্ত্রিক সরকার।

দাস হিসেবে ব্যবহার করা এসব উইঘুর শ্রমিকদের দ্বারা উৎপাদিত পণ্যগুলো, বিশেষ করে সুতি কাপড় বিশ্ববাজারে ঢুকে পড়ছে। বাসিন্দাদের শ্রম শিবিরে আটকে রেখে কাজ করিয়ে নিয়ে বিশ্বের মোট উৎপাদিত সুতি কাপড়ের ২০ শতাংশ উৎপাদন করিয়ে নিচ্ছে চীন সরকার।

শত শত বছর ধরে তুর্কি মুসলিম সংখ্যাগুরু হিসেবে ওই অঞ্চলে পরিচিত উইঘুরদের ভাষাও নিজস্ব। আগে ওই এলাকাকে চীনের পশ্চিমাঞ্চল কিংবা উইগুর সংখ্যালঘু এলাকা বলা হলেও চীন সরকার এর নাম দিয়েছে জিনজিয়াং। যার অর্থ নতুন সীমানা। আর সেই রাজ্যে অন্য রাজ্য থেকে লোকজনকে বসবাসের জন্য যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

উইঘুরদের জোরপূর্বক কাজে বাধ্য করার অবসান ঘটাতে গ্লোবাল কল টু অ্যাকশন অ্যাগেইনেস্ট প্রভার্টি (জিসিএপি) কে সমর্থন করেছে ইন্ড্রাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন।

জিসিএপি দাবি জানিয়েছে, জিনজিয়াংয়ের নামকরা ব্র্যান্ড এবং পাইকারী বিক্রেতাদের নিশ্চিত করতে হবে যে, উইগুরদের দিয়ে জোরপূর্বক শ্রম দিয়ে নেয়ার বিষয়টি তারা সমর্থন করছেন না এবং তা থেকে সুবিধা নিচ্ছেন না।

এ ব্যাপারে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে যারা গ্লোবাল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে স্বাক্ষর করেছেন, তাদের ওপর চাপ অব্যাহত রেখেছে ইন্ডাস্ট্রিঅল।

এরই মধ্যে সুইডেনের কোম্পানি এইচ অ্যান্ড এম জিনজিয়াং প্রদেশের সকল সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে সমালোচনামূলক লেখা প্রকাশ হওয়ার পরে ভক্সওয়াগন এবং অন্যরা জিনজিয়াংয়ের সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা