আন্তর্জাতিক

বাগদাদে আইএস হামলায় ৬ সেনাসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের পেতে রাখা বোমা ও গুলিবর্ষণে ৬ সেনা সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন আধা সামরিক বাহিনী হাসদ আল শাবির সদস্য এবং ২ জন পুলিশ সদস্যও রয়েছেন।

রোববার ( ২২ নভেম্বর) বাগদাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে উড়ে যায়। এ সময় কোনও কিছু বুঝে ওঠার আগে ওঁৎ পেতে থাকা আইএস জঙ্গিরা টহল দলটির ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। খবর এএফপির।

জওইয়া শহরের মেয়র মোহাম্মদ জিদানে গণমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে ৩ জন বেসামরিক লোকও ছিলেন। শহরের মেয়র ও স্থানীয় পুলিশের দাবি, সে হামলা করেছে আইএস জঙ্গিরা।

এর আগে গত ৮ নভেম্বর একই ভাবে আইএস জঙ্গিরা বাগদাদ এয়ারপোর্টের কাছে একটি সেনা চৌকিতে হামলা করে ১১ জনকে হত্যা করেছিল। ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে সম্প্রতি আইএস হামলা বেড়ে গেছে দেশ দুটিতে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা