আন্তর্জাতিক

পম্পেওর সঙ্গে বৈঠকের আগে কাবুলে ভয়াবহ রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে তালেবানদের আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে কাবুলের সুরক্ষিত এলাকা গ্রিনজোনসহ বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলায় ৮ জন নিহত ও আহত হয়েছেন ৩১ জন। তবে হামলার দায় এখনও কেউ শিকার করেনি। আইএস এ হামলার দায়িত্ব অস্বীকার করেছে।

শনিবার ( ২১ নভেম্বর ) সকালে একসঙ্গে অন্তত ২৮টি কাতিউশা রকেট আঘাত হেনেছে । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তারিক আরিয়ান গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের। ভয়াবহ এ রকেট হামলার ঘটনাটি ঘটানো হয়েছে কাবুলের কেন্দ্রস্থল ও পূর্বাঞ্চলে। এর পাশেই গ্রিনজোন হিসেবে পরিচিত অভিজাত ও কূটনৈতিক এলাকা অবস্থিত। শনিবার সকালে চালানো সে হামলায় অনেক বাড়ি-ঘর ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দুটি গাড়ি থেকে আবাসিক এলাকা লক্ষ করে হামলা চালানো হয়। এমন একটি সময় বড় ধরনের এ হামলার ঘটনা ঘটল যখন তালেবান-মার্কিন সরকার আলোচনা শুরু হতে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে হামলাটি চালানো হয়।

এ ছাড়া তালেবান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র– সব পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন। কয়েক মাস ধরে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। হামলা বেড়ে গেলে আফগান সামরিক বাহিনীর সেগুলো এককভাবে মোকাবেলা করার সামর্থ্য নেই বলেও মনে করেন তারা।

মার্কিন সেনা কমে গেলে নিরাপত্তা বাহিনী ছাড়াও আফগানিস্তানে বিদেশি স্বার্থেও আঘাত হানতে পারে জঙ্গিগ্রুপগুলো। টার্গেট করতে পারে বিভিন্ন দেশের দূতাবাস। যেমন- শনিবার রকেট হামলাতেই ইরানের দূতাবাস কম্পাউন্ডে রকেটের টুকরো গিয়ে আঘাত করেছে। তবে তাতে প্রতিবেশী দেশটির দূতাবাসের তেমন কোনো ক্ষতি ও কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

শান্তি আলোচনায় নিজেদের প্রভাব বিস্তার ও শক্তি প্রদর্শনের জন্য তালেবান এই রকেট হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তালেবান বিবৃতি দিয়ে বলেছে, তারা কখনও জনসমাগমের মধ্যে হামলা করে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা