আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত আটজন আহত হয়েছেন। তবে হামলাকারীকে এখনও আটক করতে পারেনি নিরাপত্তা বাহিনী।

এফবিআই এবং মিলওয়াকি কাউন্টি শেরিফ কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, তাদের কর্মকর্তারা ঘটনাস্থল মেফেয়ার মলে পৌঁছেছেন। সেখানে স্থানীয় পুলিশ বাহিনীকে সহযোগিতা করছেন তারা।

ওয়াওওয়াতোসা পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, জরুরি কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন বন্দুকধারী সেখানে ছিল না।

বিবৃতিতে তারা জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর বয়সী। তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের সবশেষ শারীরিক অবস্থা জানা না গেলেও ওয়াওওয়াতোসার মেয়র ডেসিন ম্যাকব্রাইড জানিয়েছেন, তাদের কারও অবস্থা সংকটাপন্ন নয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী ২০ থেকে ৩০ বছর বয়সী শ্বেতাঙ্গ ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী তাণ্ডব শুরু করতেই শপিংমলের বেশ কয়েকজন কর্মী ভবনের ভেতর আশ্রয় নেন।

মলটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে বলেছে, আমরা চরম হতাশ এবং ক্ষুব্ধ যে, আমাদের অতিথি ও ভাড়াটিয়ারা আজ এমন সহিংস ঘটনার শিকার হয়েছেন।

তারা আরও বলেছে, আমরা ওয়াওওয়াতোসা পুলিশ বিভাগে আমাদের অংশীদারদের প্রতি কৃতজ্ঞ। এ বিষয়ে তদন্ত এগিয়ে নিতে তাদের যথাসাধ্য সহযোগিতা করা হচ্ছে।সূত্র: এএফপি

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা