আন্তর্জাতিক

৭৮-এ পা রাখলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শুক্রবার (২০ নভেম্বর) ৭৮তম জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে পেনসিলভানিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার ৭৮ বছর পূর্ণ হলো।

ঠিক দুই মাস পর যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাইডেন। এর মধ্য দিয়ে তিনি সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের রেকর্ড ভাঙবেন। ১৯৮৯ সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় রিগ্যানের বয়স ছিল ৭৭ বছর ৩৪৯ দিন।

জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র বা জো বাইডেন জীবনের প্রথম ভাগ কাটান দাদা-দাদির সঙ্গে। পারিবারিক আর্থিক অনটন থাকলেও বাইডেন স্কুলজীবনে তুখোড় ফুটবল, বেসবল খেলোয়াড় ছিলেন; যা পরে বিশ্ববিদ্যালয়েও তাকে জনপ্রিয় করে তোলে।

প্রথমে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হওয়ার পর আইনে স্নাতকোত্তর করতে বাইডেন পাড়ি দেন নিউইয়র্কের সাইরাক্যুজ বিশ্ববিদ্যালয়ে। সেখানেই নেলিয়া হান্টারের সঙ্গে পরিচয় হয় তার। ১৯৬৬ সালে তারা দুই জন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা