আন্তর্জাতিক

ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক : গত এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে দেশটিতে অনাহারে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

গত পাঁচ বছর ধরে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের তুমুল লড়াই চলছে।

সম্প্রতি তেহরানের ওপর সর্বোচ্চ চাপপ্রয়োগের কৌশল হিসেবে হুথি গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ত্রাণকর্মী ও সংস্থাগুলোর আশঙ্কা, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রাণরক্ষার বদলে ইয়েমেনের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে।

এ বিষয়ে ইঙ্গিত করে গত শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই বিপর্যয় রোধে আমি প্রভাবশালী সবাইকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানাই। এছাড়া অনুরোধ করছি, ইতোমধ্যে ভয়াবহ হয়ে ওঠা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, এমন পদক্ষেপ যেন সবাই এড়িয়ে চলেন।

গুতেরেস জানান, ইয়েমেনে দুর্ভিক্ষের হুমকি বেড়ে যাওয়ার অন্য কারণগুলোর মধ্যে রয়েছে- জাতিসংঘের সমন্বিত ত্রাণ কর্মসূচির জন্য তহবিল সংকট, ইয়েমেনি মুদ্রার অস্থিরতা এবং ত্রাণ সহায়তায় যুদ্ধরত পক্ষগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি।

২০১৫ সালে হুথি বিদ্রোহীদের দমনে সরকারি বাহিনীকে সাহায্য করতে ইয়েমেনে প্রবেশ করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ লড়াইয়ে তাদের সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো।

ক্ষমতায় না থাকলেও ইয়েমেনের রাজধানী সানা এখন নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

তবে দেশটিতে টানা যুদ্ধের ফলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা