আন্তর্জাতিক

৮ পাকিস্তানি সেনাসহ একাধিক লঞ্চ প্যাড ধ্বংস করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের জন্য তৈরি দেশটির সেনাবাহিনীর একাধিক লঞ্চ প্যাড ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই লঞ্চপ্যাডগুলোতে হামলা চালায় ভারতীয় সেনারা।

এই হামলায় জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর একাধিক বাঙ্কার, তেলের ডিপো, গোলা-বারুদের ঘাঁটিও ধ্বংস করেছে ভারতীয় সেনা। এছাড়া ভারতীয় সেনাদের দাবি, হামলায় অন্তত সাত থেকে আট জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

পাকিস্তানের প্ররোচণামূলক হামলা বা জঙ্গি অনুপ্রবেশের জবাব দিতেই উরি ও কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডগুলোতে হামলা চালায় ভারত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা পিটিআই’সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই অভিযানের কথা প্রচার করা হয়। সংবাদ প্রকাশরে পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিত বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডে হামলার ঘটনা গত ১৩ নভেম্বর শুক্রবারের।

একইসাথে দেশটির সেনাপ্রধান এম এম নরবণে পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, কোন জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।সূত্র: আনন্দবাজার

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা