আন্তর্জাতিক

করোনাভাইরাসে নাজেহাল ইরান, শনিবার থেকে লক ডাউন

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আগামীকাল (শনিবার) থেকে শতাধিক শহরে লক ডাউন বাস্তবায়ন শুরু হচ্ছে।

রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলো থেকে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য শহরে যেতে পারবে না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রীসহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিং মল ও বাজার বন্ধ থাকবে।

বিশেষ কিছু দপ্তর ছাড়া বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর চারটা পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি বের হতে পারবে না।

জরুরি সেবার সঙ্গে যুক্ত গাড়িগুলো কেবল এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা দুই সপ্তাহ। এরপর আবারও তা বাড়ানো হতে পারে।

এদিকে, ইরানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৯ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ হাজার ৮৯৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ এসব তথ্য জানিয়েছেন। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা