আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ২৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ২৩টিতে প্রদেশে গত ২৪ ঘণ্টায় তালেবান গোষ্ঠী হামলা ও অন্যান্য নাশকতামূলক তৎপরতা চালিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে বাদাখশান প্রদেশে হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার ( ২০ নভেম্বর) মাইমে জেলায় তালেবানের হামলায় বিদেশি জঙ্গিরা বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছে। নিহত আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনেককে প্রথমে বন্দি ও পরে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মাইমে জেলায় এ হামলা পরিচালনাকারী ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছে। বাদাখশান প্রদেশের সংসদ সদস্য হুজ্জাতুল্লাহ খেরাদমান্দ দাবি করেছেন, বাদাখশানের সীমান্তবর্তী এলাকায় বহু বিদেশি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায়িত্ব স্বীকার করে দাবি করেছেন, আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান শুরু করবে বলে খবর পাওয়ার পর তারা আগাম এ হামলা চালিয়েছেন।

আফগানিস্তানে তালেবান গোষ্ঠী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে যখন কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলছে। এর আগে আমেরিকার সঙ্গে তালেবান শান্তি চুক্তি সই করে যার ভিত্তিতে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। সূত্র: পার্সটুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা