আন্তর্জাতিক

পাকিস্তান সরকার তাদের উর্দু বই বাংলায় অনুবাদ করবে

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রক্ত দিয়েছে এদেশের দামাল ছেলেরা। বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করতে তৎকালীন পাকিস্তান সরকার নির্যাতন ও হত্যার পথ বেছে নিয়েছিল। কিন্তু বাংলার সাহসী যুবকরা পিছু হটেনি। বরং গৌরবোজ্জল ইতিহাসের সৃষ্টি করেছিল।

আর সেই ইতিহাসের স্বীকৃতিস্বরূপ এখন বিশ্বব্যাপী ২১ শে ফেব্রুয়ারি পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এখন সেই উর্দু ভাষায় সম্পাদিত বই বাংলায় অনুবাদ করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান সরকার।

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক মূল্যবোধ আরও গভীরভাবে বিকশিত করার জন্য নিজেদের দেশের বেশ কিছু বই বাংলায় অনুবাদের পরিকল্পনা করছে দেশটির সরকার। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

পাকিস্তানের সংবাদ সংস্থা ডিএনডি কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, “আমরা আমাদের সাধারণ সাংস্কৃতিক মূল্যবোধকে আরও গভীরভাবে বিকশিত করার জন্য সাংস্কৃতিক বিষয়ের বইগুলোকে বাংলায় অনুবাদ করার পরিকল্পনা গ্রহণ করেছি।”

সাক্ষাৎকারে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে। আমি যেখানেই যাই, আমার বাংলাদেশি ভাই এবং বোনেরা আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

যা কোনও অস্থায়ী রাজনৈতিক বাধায় ভাঙতে পারে না এবং এটিকে আমি স্মরণে রাখি। ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের এই অনুভূতিগুলো পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।

তিনি আরও বলেন, “চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন। তারা পারস্পরিকভাবে উদ্বেগজনক বিষয়গুলো নিয়ে একে অপরের সাথে আলোচনা করেন এবং এই সম্পর্ককে আরও জোরদার করতে সম্মতি প্রকাশ করেছেন।”

বাংলাদেশের আগামী বছরের সুবর্ণ জয়ন্তী পালন বিষয়ে ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, “পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ ও তার জনগণের জন্য মঙ্গল কামনা করা ছাড়া অন্য কিছু না। কয়েক দশকে বাংলাদেশের অগ্রগতিতে আমরা খুশি। আমরা প্রার্থনা এবং আশা করি, বাংলাদেশ সর্বস্তরে নতুন আত্মবিশ্বাস ও শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে “

তিনি আরও বলেন, “আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অগ্রগতি পাকিস্তানের জন্য শক্তির উৎস। সুবর্ণ জয়ন্তীতে আমরা তাদের প্রতি শুভকামনা জানাই। আমি নিশ্চিত যে এই উপলক্ষটি দ্বিপক্ষীয় সম্পর্কের পুনর্মিলন এবং ইতিবাচক সম্পর্ক তৈরিতে নতুন যুগের সূচনা করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা