পেনসিলভেনিয়াতেও ট্রাম্পের করা মামলা খারিজ
আন্তর্জাতিক

পেনসিলভেনিয়াতেও ট্রাম্পের করা মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন এক জেলা জজ আদালত। এর আগে উপযুক্ত কোনো প্রমাণ দেখাতে না পারায় বেশিরভাগ জায়গাতেই মামলাগুলো খারিজ হয়ে গেছে।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবির পেনসিলভেনিয়ায় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে করা মামলা শনিবার (২১ নভেম্বর) খারিজ হয়েছে।

তবে ট্রাম্পের সমর্থক ও তার লিগ্যাল টিম, বিশেষ করে প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিলিয়ানি পেনসিলভানিয়ার ফেডারেল বিচারকদের ওপর ভরসা করে জেতার আশা ধরে রেখেছিলেন। রাজ্যটির সুপরিচিত রিপাবলিকান বিচারক ম্যাথিও ব্র্যান ট্রাম্প সমর্থকদের সেই দাবি বাতিল করে দিয়েছেন।

শনিবার মার্কিন এ বিচারক বলেছেন, বাদীরা আদালতকে প্রায় ৭০ লাখ ভোটারকে অধিকার বঞ্চিত করতে বলেছে। নির্বাচনী প্রতিযোগিতায় বাদীরা যে কঠোর প্রতিকার চেয়েছে, তেমন কোনও ঘটনা খুঁজে পায়নি আদালত।

অঙ্গরাজ্যটিতে এতো বিপুল সংখ্যক ভোট বাতিলের দাবির সপক্ষে ট্রাম্প সমর্থকদের আইনজীবীরা বাস্তবিক প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন এ বিচারক।

গত ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকে নির্বাচনে বিজয়ী না হলেও একাধিকবার নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ট্রাম্প।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা