আন্তর্জাতিক

১৪ বছর বয়সেই স্নাতক

আর্ন্তজাতিক ডেস্ক : মাত্র ১৪ বছর বয়সে স্নাতক সম্পন্ন করে ভারতবাসীকে তাক লাগিয়ে দিল তেলেঙ্গানার কিশোর অগস্ত্য জয়সওয়াল। সে ভারতের কনিষ্ঠতম স্নাতক। এমনটাই দাবি তেলেঙ্গানার ‘ওয়ান্ডার বয়ে’র।

সম্প্রতি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষার ফল বেরিয়েছে। তাতেই মেস কমিউনিকেশন ও জার্নালিজমে স্নাতক ডিগ্রি পেয়েছে অগস্ত্য। মাত্র ৯ বছর বয়সে মাধ্যমিক স্তরের পরীক্ষায় পাস করেছিল সে। ১১ বছর বয়সে পাস করেছিল উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা। তাতে পেয়েছিল ৬৩ শতাংশ নম্বর।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও দক্ষ অগস্ত্য। পেশাদার টেবিল টেনিস খেলোয়াড় সে। খেলে জাতীয় স্তরে। ভালো পিয়ানো বাজাতে পারে অগস্ত্য। আবার এইটুকু বয়সেই আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার। সমস্ত দিকেই তার প্রতিভার বিকাশ ঘটেছে।

ছেলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অগস্ত্যর বাবা অশ্বিণী কুমার জয়সওয়াল জানান, প্রত্যেক শিশুর মধ্যেই বিশেষ গুণ থাকে। বাবা-মা যদি তাকে সঠিক পথে চালিত করেন, সেই গুণের বিকাশ ঘটতে সাহায্য করেন, তাহলে প্রত্যেক শিশুর পক্ষেই অসাধারণ কিছু করা সম্ভব।


অগস্ত্যর মা জানান, খেলার ছলেই সমস্ত কিছু ছেলেকে শিখিয়েছেন তারা। ছোটবেলা থেকেই অগস্ত্যের কৌতূহল প্রচুর। বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়ে তার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বাবা-মা। প্রত্যেকটা বিষয় অগস্ত্যকে বোঝার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। ভাষা রপ্ত করতে শিখিয়েছেন। বই পড়ার পাশাপাশি বাবা-মায়ের কাছ থেকেই সমস্ত শিক্ষা পেয়েছে বলে জানায় অগস্ত্য। মাস কমিউনিকেশন ও জার্নালিজমে স্নাতক হলেও তার স্বপ্ন ডাক্তার হওয়ার। তাই এবার এমবিবিএস ডিগ্রি পেতে চায় সে। সূত্র: সংবাদ প্রতিদিন

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা