আন্তর্জাতিক

১৮৮ দেশে নিষিদ্ধ পাকিস্তান এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক : পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এবার ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

গত ৩ নভেম্বরে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এক চিঠিতে জানিয়েছে, পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)। এ বিষয়ে পিসিএএ-কে সতর্কও করে আইসিএও।

এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ম পূরণ করতে ব্যর্থ হওয়ায় পিআইএ-র বিমান এবং পাইলটদের বিশ্বের ১৮৮ দেশ থেকে নিষিদ্ধ করতে পারে আইসিওএ।

পাকিস্তানের পাইলট সংগঠন পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোশিয়েশন (পালপা) এর মুখপাত্র বলেন, আইসিএও এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিমান পরিবহণ শিল্পে বিপর্যয় নেমে আসবে।

পালপা-র অভিযোগ, এ বছরের জুন থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বার বার জানিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য এ বার তারা প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছেন বলে জানান পালপা-র মুখপাত্র।

এই প্রথম নয়, এর আগেও পাকিস্তান এয়ারলাইন্সের বিরুদ্ধে লাইসেন্স কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এই কেলেঙ্কারির জন্যই ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) নিষিদ্ধ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা