আন্তর্জাতিক

সৌদি আরবে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বিস্ফোরক-বোঝাই দুটি ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে লক্ষ্যে আঘাত হানার আগেই ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরব লক্ষ্য করে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া বিস্ফোরক-বোঝাই দুটি ড্রোন ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এই হামলার তথ্য নিশ্চিত করেনি বলে জানিয়েছে সৌদির সরকারি ওই টেলিভিশন চ্যানেল।

২০১৪ সালে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি রাজধানী সানা-সহ দেশটির অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সেই সময় দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।

পরের বছরের মাঝের দিকে ইয়েমেনের পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। সৌদি নেতৃত্বাধীন জোটের এই হামলা শুরুর পর থেকে দশ হাজারের বেশি ইয়েমেনির প্রাণহানি ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তখন থেকে প্রায়ই হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘ বলছে, খাদ্য, বাসস্থান ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক সঙ্কট তৈরি হওয়ায় ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইয়েমেন। সূত্র : রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা