আন্তর্জাতিক

ট্রাম্পের বরখাস্ত করা কর্মকর্তাকে উপদেষ্টা করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করতে যাওয়া উপদেষ্টা বোর্ড সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়া জো বাইডেন। জানুয়ারিতে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই বোর্ড সদস্যরা মহামারি মোকাবিলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

এই তালিকায় রয়েছেন ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা রিক ব্রাইট। ট্রাম্প প্রশাসন মহামারির আগাম সতর্কতা আমলে নেয়নি- এমন তথ্য ফাঁস করে দেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৯৯ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় দুই লাখ ৩০ হাজার। নির্বাচনি প্রচারকাল থেকেই করোনা মোকাবিলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলে আসছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

সোমবার জো বাইডেনের ক্ষমতাগ্রহণকালীন দলের তরফ থেকে করোনা টাস্কফোর্সের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় রাখা হয়েছে রিক ব্রাইটকে। এই কর্মকর্তা আগে থেকে দাবি করে আসছেন, মহামারি নিয়ে আগেই সতর্ক করলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়ান। জরুরি সামগ্রীর অভাব নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন তিনি। পরে সেই সতর্কতা বাস্তব হয়ে দেখা দিলেও ট্রাম্প প্রশাসন থেকে বাদ দেওয়া হয় তাকে।

আর এবার নিজের উপদেষ্টা বোর্ডে রিক ব্রাইটকে রেখে বাইডেন স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের পথে হাঁটবেন না তিনি। বাইডেনের করোনা টাস্কফোর্সে থাকবেন সাবেক সার্জন জেনারেল ভিবেক মুর্থি, খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড কেসলার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ড. মার্সেল্লা নানেজ-স্মিথ। এছাড়া আরও ১৩ সদস্যের মধ্যে থাকবেন কাউন্সিল অন ফরেন রিলেশন্সের গ্লোবাল হেলথ বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. লুসিয়ানা বোরিও এবং ওবামা আমলের স্বাস্থ্য উপদেষ্টা ড. জেকে এমানুয়েল।

সিএনএন জানিয়েছে, নতুন মনোনীত এই টাস্কফোর্সের কাছ থেকে সোমবার বিকেলেই ব্রিফিং নেবেন বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কমলা হ্যারিস। পরে ভাইরাস ঠেকাতে এবং মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে নিজের পরিকল্পনা তাদের জানাবেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা