আন্তর্জাতিক

কাশ্মীরে ৪ ভারতীয় সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় চার ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে কুপওয়াড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণরেখায় তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করছিল। সে সময় সেনাবাহিনীর টহল দল তাদের প্রতিরোধ করে এবং তাদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, কেরান সেক্টরের (‌উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায়)‌ কাছে এলসি ফেন্সে সেনাদের পেট্রোলিং চলার সময় সন্দেহজনক কিছু জিনিস চোখে পড়ে।

৭-৮ নভেম্বর রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা