সারাদেশ

দুবলার চরে রাশ উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জন আটক

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাশ উৎসবে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টাকালে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। গত ২২ ও ২৩ নভেম্বর রাতভর বিশেষ অভিযান চালিয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা তাদের আটক করেন। পরে বন আইনের বিভিন্ন ধারায় তাদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ২৪ নভেম্বর সকালে ছেড়ে দেওয়া হয়।

চাঁদপাই বন বিভাগ জানায়, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে প্রতি বছরই ঐতিহ্যবাহী রাশ উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এই উৎসব ও পুণ্যস্নানে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে পূর্বনির্ধারিত ৫টি রুট নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আটককৃত ব্যক্তিরা নির্ধারিত সেই রুটগুলো ব্যবহার না করে এবং নিজেদের প্রকৃত নাম-পরিচয় গোপন রেখে গোপনে ও অবৈধ পথে দুবলার চরের আলোর কোলে প্রবেশের চেষ্টা করছিলেন।

বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো জানায়, এবারের রাশ উৎসব ও পুণ্যস্নানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি ছিল। প্রশাসনিক ও বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, অন্য কোনো ধর্মের মানুষের সেখানে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু সেই নির্দেশনা ও বিধিনিষেধ অমান্য করে অবৈধ পথে সুন্দরবনে প্রবেশের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বন আইনের আওতায় প্রত্যেককে জরিমানা ও ক্ষতিপূরণ ধার্য করা হয়েয়ে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বলেন, সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রাশ উৎসবের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগের পক্ষ থেকে শুরু থেকেই কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। উৎসব উপলক্ষে নির্ধারিত ৫টি রুট বাদ দিয়ে যারা নিজেদের নাম-পরিচয় গোপন করে অবৈধ পথে দুবলার চরের আলোর কোলে প্রবেশের চেষ্টা করেছিলেন, ২২ ও ২৩ নভেম্বর রাতভর অভিযানে তেমন ১০৭ জনকে আটক করা হয়। পরবর্তীতে বন আইন অনুযায়ী তাদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল ও ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না, এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাশ উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বন বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। এ বছর হিন্দু সম্প্রদায়ের প্রায় ১০ হাজারেরও বেশি পুণ্যার্থী নির্ধারিত নিয়মকানুন ও রুট মেনে দুবলার চরের রাশ উৎসব ও পুণ্যস্নানে অংশ নিয়েছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ফতুল্লায় আ’লীগের কাছে তথ্য পাচার, বিএনপি নেতার পদ স্থগিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপ বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

সিদ্ধিরগঞ্জে ভোরে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাক...

দুবলার চরে রাশ উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জন আটক

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত ঐতিহ্যবা...

৫.৩ মাত্রা ভূমিকম্প কেঁপে উঠলো পঞ্চগড়সহ কয়েক জেলা

ভূমিকম্পে ৫.৩ মাত্রা কেঁপে উঠল পঞ্চগড়সহ ও আশপাশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা