নির্বাচন সুষ্ঠু হয়েছে, বাইডেনকে বুশের অভিনন্দন
আন্তর্জাতিক

নির্বাচন সুষ্ঠু হয়েছে, বাইডেনকে বুশের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক :

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

রোববার মোবাইলফোনে এ অভিনন্দন জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ প্রতিবেদন প্রকাশিত হয়।

জর্জ ডব্লিউ বুশ বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল একেবারেই সুষ্ঠু। আর এই নির্বাচনের ফলাফলও স্পষ্ট। তিনি বলেন, বাইডেন নি:সন্দেহের একজন ভালো নেতা হবেন।

বুশ এ কথাও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াই ও ভোট পুনর্গণনা চাওয়া অধিকার আছে।

এক বিবৃতিতে বুশ বলেছেন, যদিও আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য আছে, তা সত্ত্বেও আমি মনে করি, জো বাইডেন ভালো মানুষ হবেন। তিনি দেশকে নেতৃত্ব দেয়া ও ঐক্যবদ্ধ করার সুযোগ জিতেছেন। তিনি ডেমোক্র্যাট হিসেবে লড়লেও তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও ওবামার জন্য যা চেয়েছিলাম, জো বাইডেনের জন্যও তা–ই চাইছি। আমি তার সাফল্য কামনা করি।

আমি যদি কোনোভাবে পারি, তবে তাকে সাহায্য করব।’

বুশ তার বিবৃতিতে ট্রাম্পকে কঠিন লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প সম্পর্কে তিনি বলছেন, ৭ কোটির বেশি মার্কিন নাগরিকের ভোট পাওয়া একটি অসাধারণ রাজনৈতিক অর্জন, যা বাইডেনের পর ইতিহাসের সর্বোচ্চ ভোট।

বুশ ২০০০ সালে বাইডেনের চেয়ে স্বল্প ব্যবধানে তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী আল গোরের বিরুদ্ধে নির্বাচনে জিতেছিলেন। ফ্লোরিডায় তাদের ভোটের ব্যবধান ছিল মাত্র ৫৩৭। পরে সুপ্রিমকোর্ট বুশের পক্ষে রায় দেন।

২০০৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পর থেকে বুশ রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলেন। ২০১৬ সালে রিপাবলিকান নির্বাচনী প্রচারে ভাই জেব বুশের পক্ষে একবার উপস্থিত হয়েছিলেন তিনি। তখন ট্রাম্পের বিরুদ্ধে প্রাইমারিতে লড়েছিলেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। ট্রাম্প চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর তার প্রচারে দেখা যায়নি বুশকে। নির্বাচনের পর কাকে ভোট দিয়েছেন সেটিও প্রকাশ করেননি সাবেক এই রিপাবলিক।

গত ৭ নভেম্বরের নির্বাচনে ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউস নিজের করে নেন দুবারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছিলেন ২১৪টি ইলেকটোরাল ভোট।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নেইমার যুগের ইতি? ব্রাজিলের তারকাদের শেষ বিশ্বকাপের ইঙ্গিত

বিশ্বকাপে আবারও হতাশার গল্প লিখল ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা