আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে মুসলিম ফিলিস্তিনিদের জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক : এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম প্রার্থীরা নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৪ ফিলিস্তিনি প্রার্থী জয়ী হয়েছেন।

বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে মনোনীত মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট থেকে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থীরা বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো নতুন ৫ মুসলিম প্রার্থী বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে। মুসলিম নারীরাও রয়েছেন বিজয়ীদের কাতারে।

এভাবে ডেমোক্র্যাট দল থেকে মুসলিমদের বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়। এবার দ্বিতীয়বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে ফিলিস্তিনি নারী রাশিদা তালিব। তার সঙ্গে নতুন করে আরও তিন ফিলিস্তিনি প্রার্থীও কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্যে। এদের মধ্যে দুজনই নারী আর একজন পুরুষ প্রার্থী।

এদিকে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদানকে সম্মান জানাতে এবং সমাজ থেকে ঘৃণার বিষ উপড়ে ফেলতে সবাইকে নিয়ে কাজ করবো। আমার প্রশাসন প্রতিটি স্তরেই মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে। হোয়াইট হাউসে প্রথম দিন আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞা পরিসমাপ্তি ঘটাবো। খবর পেলেস্টাইন ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা