ট্রাম্পকে ডিভোর্স দেবেন মেলানিয়া!
আন্তর্জাতিক

ট্রাম্পকে ডিভোর্স দেবেন মেলানিয়া!

আন্তর্জাতিক ডেস্ক :

প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হলেই স্ত্রী ফারস্ত মেলানিয়া ট্রাম্প ডোনাল ট্রাম্পকে ডিভোর্স দেবেন বলে জোর জল্পনা-কল্পনা চলছে। তাহলে প্রেসিডেন্ট পদ হারানোর পর থাকছেন না স্ত্রী মেলানিয়া ট্রাম্পও।

রোববার (০৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে এ সংবাদ প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মেয়াদ শেষ হলেই ট্রাম্পকে হোয়াইট হাউস ছাড়তে হবে। হোয়াইট হাউস ছাড়ার পরেই মেলানিয়া ট্রাম্প ৭৪ বছর বয়সী স্বামীকে ডিভোর্স দেবেন।

প্রতিবেদনে একদা ট্রাম্পের সহকারী ওমারোসা মানিগল্ট নিউম্যানের বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়, এখন ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই মেলানিয়া ১৫ বছরের সম্পর্কে ইতি টানবেন।

এ রকম দাবি করেছেন মেলানিয়া ট্রাম্পের সাবেক পরামর্শদাতা স্টেফানি ওয়ালকফেরও। তিনি বলেন, দু’জনের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা মাত্র। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউসে ইতিমধ্যেই তাদের শয়নকক্ষও আলাদা হয়েছে। কথাও হয় না বললেই চলে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডিভোর্স দিলে ক্ষমতার অপব্যবহার করে ক্ষতি করতে পারবেন এমন আশঙ্কায় মেয়াদ শেষেই ট্রাম্পকে ডিভোর্স দেবেন মেলানিয়া।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জো বাইডেনের ‌কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা