আন্তর্জাতিক

স্লোভেনিয়ায় কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক :

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ইউরোপের দেশ স্লোভেনিয়ায় কারফিউ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দুইটায় দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোজ এ বিষয়টি নিশ্চিত করেন।

করোনার প্রথম ওয়েভে ইউরোপের দেশগুলো যেখানে মৃত্যুর মিছিলে প্রতিযোগিতায় ছিলো সেখানে রোল মডেল ছিলো স্লোভেনিয়া। অথচ সেকেন্ড ওয়েভে এসে দেশটির পরিস্থিতি সম্পূর্ণ উল্টো পথে হাঁটতে আরম্ভ করছে। প্রায়শ দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে।

স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গেল চব্বিশ ঘণ্টায় স্লোভেনিয়ায় ২,৬৩৭ জনের শরীরে কোভিড-১৯ এর টেস্ট করা হয়েছে যাদের মধ্যে ৫৩৭ জনের শরীরে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

দেশটিতে বর্তমানে নমুনার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশ এরও অধিক যা সরকারের মাঝে নতুন করে কপালের ভাঁজ সৃষ্টি করেছে। এখন পর্যন্ত স্লোভেনিয়াতে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩, ৬৭৯ জন। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১৯০ জন ও চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৬,৩৮৫ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা