আন্তর্জাতিক

বেচেঁ আছেন লাদেন, দাবি ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেনের এখনও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। খবর দ্য হিলের।

ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করে দাবি করেছেন, মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি।

‘আমেরিকান এন্টারপ্রাইজ’ সংস্থার জাতীয় নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক গ্যারি ডি শ্মিড এ সম্পর্কে বলেছেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনী বৈতরণী পার হতে সহায়তা করবে না।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে।

২০১১ সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও’নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তিনি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।

সাবেক মার্কিন বিমান সেনা ও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেছেন, এটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর টুইট, যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে।

কয়েক দিন আগে মার্কিন সেনাদের ‘ব্যর্থ’ ও ‘বোকা’ বলে এক দফা সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই জনমত জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে; আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বক্তব্য।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

৬০ বছরেও পাকা হয়নি ঝাউদি ইউনিয়নের কাচাঁ সড়ক

স্বাধীনতার ছয় দশক পেরিয়ে গেলেও মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের একটি গুরু...

মুন্সীগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৩, মোটরসাইকেল ও মাদক উদ্ধার  

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গ...

লৌহজংয়ে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ এক ম...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা