আন্তর্জাতিক

আমেরিকার অবজ্ঞা করা দেশের কাছে অস্ত্র বেচবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যেসব দেশ বহিঃশক্তির আগ্রাসন থেকে আত্মরক্ষা করতে ইচ্ছুক সেসব দেশের কাছে সমরাস্ত্র বিক্রি করবে তেহরান বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেন, আমেরিকার অবজ্ঞা ও অবহেলার শিকার দেশগুলো চাইলে ইরান তাদের কাছে অস্ত্র রপ্তানি করবে।

রোববার (১৮ অক্টোবর) থেকে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার পর জেনারেল হাতামি এ বক্তব্য দিলেন।২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা উঠে গেছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী রোববার রাতে টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, “বিশ্বের বহু দেশ এরইমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা কিছু দেশের সঙ্গে আলাপ-আলোচনাও করেছি। কাজেই (কোনো কোনো দেশের কাছে) অস্ত্র বিক্রি এবং (কোনো কোনো দেশের কাছ থেকে) সুনির্দিষ্ট কিছু অস্ত্র কেনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “নিঃসন্দেহে আমাদের অস্ত্র বিক্রির পরিমাণ হবে (আমদানির তুলনায়) অনেক অনেক বেশি।” ইরান তার প্রয়োজনীয় সমরাস্ত্রের শতকরা ৯০ ভাগ দেশেই উৎপাদন করে বলে জানান জেনারেল হাতামি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিজের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে। আর এক্ষেত্রে শান্তিকামী ইরান ভালো ও সফল ভূমিকা পালন করতে পারে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা