আন্তর্জাতিক

পাকিস্তানে হোটেলের দরজা ভেঙে মরিয়ম নওয়াজের স্বামীকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান বিরোধী এক বিক্ষোভের জের ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার করাচির হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়।

পাকিস্তান মুসলিম লীগের সহ-সভাপতি মরিয়ম নওয়াজ ইমরান খানবিরোধী জ্বালাময়ী বক্তব্য দেয়ার একদিন পরই তার স্বামীকে গ্রেফতার করল দেশটির পুলিশ। খবর ডন, জিনিউজ ও জিওনিউজের।

সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। টুইটে মরিয়ম লেখেন– করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এর পর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।

ক্যাপ্টেন সফদারকে আজিজ ভাটি থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে ক্ষমতাসীন দল পিটিআই নেতা ও ইমরান সরকারের মন্ত্রী আল জাইদি মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও কক্ষের দরজা ভাঙেনি। মরিয়ম মিথ্যাচার করছেন।

রোববার পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরানবিরোধী এক বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। বিক্ষোভটি হয় একটি সমাধিস্থলে। পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়ম, সফদারসহ আরোও ২০০ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সফদারকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এনকে/এস

facebook sharing button

messenger sharing button

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা