আন্তর্জাতিক

তালেবান-বিরোধী অভিযানে দুই আফগান হেলিকপ্টারের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মধ্য-আকাশে দেশটির সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত নয় আফগান নাগরিক মারা গেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে, আজ (বুধবার) সকালের দিকে হেলমান্দ প্রদেশের নাওয়া এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রযুক্তিগত কারণে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। তালেবান-বিরোধী অভিযান চালানোর সময় আফগান কমান্ডোদের ওপর হেলিকপ্টার দুটি পড়ে। হেলিকপ্টার দুটিতে আহত সেনাদের বহন করা হচ্ছিল। তবে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হলেও সামরিক অভিযান অব্যাহত ছিল।

গত চারদিন ধরে হেলমান্দ প্রদেশে আফগান সেনা ও তালেবানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। নিরাপত্তার কারণে হাোর হাজার মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আফগানিস্তানের শরণার্থী বিষয়ক বিভাগের প্রধান সাইয়্যেদ মোহাম্মাদ আমিন জানান, সংঘর্ষের কারণে প্রায় পাঁচ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এসব মানুষের জন্য জরুরিভিত্তিতে খাদ্য ও আশ্রয় দরকার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

পাঠ্যবইয়ে ইতিহাস সংশোধন হচ্ছে

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে থাকা ইতিহা...

চীনের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে রোবট

রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা