আন্তর্জাতিক

 ৫ মাস পর্যন্ত থাকতে পারে অ্যান্টিবডি 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক ভারতীয় গবেষকের নেতৃত্বে চালানো গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা অন্তত পাঁচ মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

গবেষণার সময় করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া প্রায় ৬ হাজার মানুষের কাছ থেকে অ্যান্টিবডির নমুনা সংগ্রহ করেন ইউনিভার্সিটি অব অ্যারিজোনার গবেষকরা। এই নমুনা দিয়ে চলে পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক দীপ্ত ভট্টাচার্য বলেন, করোনায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবেই দেখেছি; উচ্চগুণ সম্পন্ন অ্যান্টিবডি শরীরে পাঁচ থেকে সাত মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে।

অ্যারিজোনার অধ্যাপক জাংকো নিকোলিচ-জোগিচ বলেন, করোনায় আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্থায়ী হচ্ছে না বলে অনেক উদ্বেগ রয়েছে। তবে আমাদের এই গবেষণায় দেখা গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্তত পাঁচ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

গবেষকরা বলছেন, কেউ যখন করোনায় আক্রান্ত হন তখন তার শরীরের সেলে তা প্রভাব ফেলে। এরপর এক পর্যায়ে ইমিউনিটি প্রক্রিয়ায় প্লাজমা সেলে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির ফলেই ভাইরাসের বিরুদ্ধে লড়ে শরীর। সাধারণত করোনায় আক্রান্ত হওয়ার ১৪ দিনের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা