আন্তর্জাতিক

রোববার থেকেঅস্ত্র কেনা-বেচার বাধা উঠে যাচ্ছে : হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দীর্ঘ ১০ বছরের অন্যায় অস্ত্র নিষেধাজ্ঞার অবসান হতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর রোববার। তিনি আজ (বুধবার) মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

রুহানি বলেন, ১৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পরাজয়ের দিন। কারণ তারা দীর্ঘ চার বছর ধরে চেষ্টা চালাচ্ছে যাতে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার অবসান না হয়। কিন্তু মার্কিন সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আগামী রোববার থেকে ইরান যার কাছ থেকে ইচ্ছা অস্ত্র কিনতে পারবে এবং যার কাছে ইচ্ছা অস্ত্র বিক্রি করতে পারবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা একের পর এক ব্যর্থ হচ্ছে। প্রকৃতপক্ষে ইরান, ফিলিস্তিন, ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে কোনো ধরণের সাফল্য অর্জন করতে পারেনি মার্কিন সরকার।

ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অপকর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছিল তারা দায়েশ বা আইএস-কে নির্মূল করতে এই অঞ্চলে এসেছে। কিন্তু তারা কিছুই করেনি। ইরাক, সিরিয়া এবং আমাদের যোদ্ধারা আইএস'র বিরুদ্ধে লড়েছে এবং তাদের পতন ঘটিয়েছে। সূত্র : পার্স টুডে
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা