আন্তর্জাতিক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে পিয়ংইয়ং।

শনিবার (১০ অক্টোবর) ছুটির দিনে কিম জং উনের উপস্থিতিতে বৃহৎ পরিসরে সামরিক কুচকাওয়াজে নতুন এ সামরাস্ত্রের উন্মোচন করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, কুচকাওয়াজে ১৩ চাকার একটি সামরিক বাহনে করে প্রদর্শিত নতুন এই ক্ষেপণাস্ত্র হয়তো বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের সহকারী পরিচালক মেলিসা হ্যানহাম ক্ষেপণাস্ত্রটিকে ‘দানব’ বলে অভিহিত করেছেন।

এ ছাড়াও প্রদর্শন করা হয়েছে হাওয়াসং-১৫ নামের একটি ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া এ পর্যন্ত যতগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এটির পাল্লা সবচেয়ে বেশি। এটা দেখে মনে হয়েছে এটা হয়তো ডুবোজাহাজ থেকে ছোড়া যাবে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যাকে বলা হয় এসএলবিএম।

বিবিসি জানিয়েছে, কোনো বিদেশি গণমাধ্যম ও বিদেশি নাগরিকের ওই কুচকাওয়াজে উপস্থিত থাকার অনুমতি ছিল না। ফলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজের ওপর নির্ভর করতে হচ্ছে বিশ্লেষকদের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা