ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক বাতিল
আন্তর্জাতিক

ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে দ্বিতীয় বিতর্ক বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা হওয়ার পর তাকে ভার্চুয়াল বিতর্কের প্রস্তাব দেয়া হয়েছিল। তবে ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

প্রথম বিতর্কে দুই প্রার্থীর মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। একে অপরকে নজিরবিহীন আক্রমণ করেন তারা। এরপরই আগামী ১৫ অক্টোবর হতে যাওয়া দ্বিতীয় বিতর্কের দিকে নজর ছিল দুই শিবিরের।

করোনাভাইরাসে সংক্রমিত ট্রাম্প জানান, চিকিৎসকের পরামর্শ অনুসারেই তিনি জনসমাগমস্থলে যাবেন। ভার্চুয়াল বিতর্ককে সময় নষ্ট বলে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের চিকিৎসক শিন কনলি জানান, আজ (শনিবার) ট্রাম্পের করোনায় সংক্রমিত হওয়ার দশম দিন। ট্রাম্পের শরীরে করোনার তেমন উপসর্গ নেই। তিনি জনসমাগমস্থলে যেতে পারবেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ সংক্রমণ কবে নেগেটিভ এসেছে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায়ই ট্রাম্প জানান যে, দ্বিতীয় সরাসরি বিতর্কের জন্য প্রস্তুত তিনি। তবে ট্রাম্পের করোনা থাকা অবস্থায় বিতর্কে হাজির হওয়া উচিত হবে না বলে জানান বাইডেন। শেষ পর্যন্ত তা বাতিল করা হলো।

সান নিউজ/পিডিকে/এস।Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা