দ.কোরিয়ায় ৩৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক

দ. কোরিয়ায় ৩৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহরের উলসানের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদটি প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১ টার দিকে ৩৩তলা বিশিষ্ট ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাসের কারণে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

শুক্রবার (০৯ অক্টেবর) সকাল পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।

আগুন লাগার পর ভবনটি থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়া হয়। এদের মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ৮০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সামহওয়ান আর্ট নুয়াউ নামে ভবনটির ৮তলা এবং ১২তলার মধ্যে আগুনের সূত্রপাত হয়। আবাসিক ও বাণিজ্যক ভবনটিতে ১২০টির মতো পরিবার ও কয়েকটি শপিং ইউনিট ছিল বলেও জানা গেছে।

সাননিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা