আন্তর্জাতিক

করোনা থেকে মুক্ত দুই কোটি ৭৬ লাখ

সাননিউজ ডেস্ক:

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পরা করোনার ভয়াবহতা কোন ক্রমেই থামছেই না। প্রতিনিয়ত অচেনা এই ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৩৪৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৮১৯ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার ৫০০জনের বেশি।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৭৮ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৩৮ জনের। সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ লাখ ২৫ হাজারের বেশি রোগী।

এদিকে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৬৯ লাখ ৩ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৫২১ জনের। দেশটিতে সুস্থতার সংখ্যা ৫৯ লাখ ৩ হাজার ২০৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫০ লাখ ২৯ হাজার ৫৩৯ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪৯ হাজার ৩৪ জনের। করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৪৪ লাখ ১৪ হাজার ৫০০ জনের বেশি।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ২২ হাজার ৫৬ জন এবং রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ ২ হাজার ৩২৯ জন।

এদিকে সংক্রমণে ৫ম স্থানে অবস্থান করছে কলম্বিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৮ লাখ ৮৬ হাজার ১৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৩১ জনের। সুস্থ হয়ে ওঠেছেন ৭ লাখ ৭৭ হাজার ৬৫৮ জন রোগী।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬০ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা