রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জার্মানি-ফ্রান্সের
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জার্মানি-ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জোরাল দাবি তুলবে জার্মানি ও ফ্রান্স। বুধবার (০৭ অক্টোবর) দুই দেশ একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ দেয়ার পিছনে সে দেশের সরকারের হাত আছে। সংবাদটি প্রকাশ করেছে ডয়চে ভেলে

যে ব্যক্তি ও সংস্থা এই বিষপ্রয়োগের পিছনে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোক।

রাশিয়া অবশ্য জানিয়েছে, সরকার কোনোভাবে এই বিষকাণ্ডের সঙ্গে জড়িত নয়। কিন্তু ফ্রান্স ও জার্মানির মতে, সরকার জড়িয়ে ছিল। না হলে বিষকাণ্ডের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। অসুস্থ হওয়ার ২ দিনের মধ্যে নাভালনি জার্মানিতে আসেন। জাতিসংঘের শাখা সংগঠন ওপিসিডাব্লিউ জানিয়েছে, নাভালনির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছিল।

জার্মানির বিদেশমন্ত্রী হাইকো মাস বুধবার বলেছেন, রাশিয়া যদি এই ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে না পারে, তা হলে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তিনি পার্লামেন্টে বলেছেন, 'নাভালনিকে বিষপ্রয়োগ করে আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে। তাই তার ফলভোগও করতে হবে।'

সান নিউজ/আরএইচ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা