রসায়নে নোবেল পেলেন ২ নারী
আন্তর্জাতিক

রসায়নে নোবেল পেলেন ২ নারী

আন্তর্জাতিক ডেস্ক :

এ বছর রসায়ন বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দুই নারী। তারা হলেন- এমানুয়েলে কার্পেন্তিয়ের ও জেনিফার এ. দোদনা, দুইজন পুরস্কারটির অর্ধেক অর্ধেক করে পেয়েছেন। রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেসে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জিনোম এডিটিং বা জিনোম ইঞ্জিনিয়ারিংয়ের একটি পদ্ধতি বিকাশে অবদানের জন্য এমানুয়েলে কার্পেন্তিয়ের ও জেনিফার এ. দোদনাকে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

জিনোম বলতে কোনো জীবের সামগ্রিক ডিএনএকে বোঝায়। জিনোম থেকে ডিএনএ আলাদা করার উপায়কেই জিনোম এডিটিং বলে। সেটার আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এরমধ্যে একটি পদ্ধতির বিকাশে অবদান রেখেছেন এ দুই নোবেলজয়ী নারী বিজ্ঞানী। এমানুয়েলে কার্পেন্তিয়ের ফরাসি নাগরিক। তার জন্ম ১৯৬৮ সালের ১১ ডিসেম্বর। এছাড়া জেনিফার এ. দোদনা মার্কিন নাগরিক। ওয়াশিংটন ডিসিতে ১৯৬৪ সালের ১৯ ফেব্রুয়ারি তার জন্ম। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে কর্মরত।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এর আগে মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে এবং সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।এর আগে জুলাইয়ের শেষের দিকে নোবেল ফাউন্ডেশন জানিয়েছিল, করোনা ভাইরাসের কারণে এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা