রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জার্মানি, ফ্রান্সের
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জার্মানি, ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জোরালো দাবি তুলবে জার্মানি ও ফ্রান্স। বুধবার (৭ অক্টোবর) দুই দেশ একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ দেয়ার পিছনে সে দেশের সরকারের হাত আছে। যে ব্যক্তি ও সংস্থা এই বিষপ্রয়োগের পিছনে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোক। জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

অপর দিকে রাশিয়া জানিয়েছে, সরকার কোনোভাবে এই বিষকাণ্ডের সঙ্গে জড়িত নয়। কিন্তু ফ্রান্স ও জার্মানির মতে, সরকার জড়িয়ে ছিল। না হলে বিষকাণ্ডের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। অসুস্থ হওয়ার দুই দিনের মধ্যে নাভালনি জার্মানিতে আসেন। জাতিসংঘের শাখা সংগঠন ওপিসিডাব্লিউ জানিয়েছে, নাভালনির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছিল।

জার্মানির বিদেশমন্ত্রী হাইকো মাস বুধবার বলেছেন, রাশিয়া যদি এই ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে না পারে, তা হলে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তিনি পার্লামেন্টে বলেছেন, 'নাভালনিকে বিষপ্রয়োগ করে আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে। তাই তার ফলভোগও করতে হবে।'

সান নিউজ/ বিএম|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা