লাদাখে ৬০ হাজারের বেশি চীনা সৈন্য মোতায়েন
আন্তর্জাতিক

লাদাখে ৬০ হাজারের বেশি চীনা সৈন্য মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : বহুল বিতর্কিত ভারতের পূর্বাঞ্চলীয় লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে চীন ৬০ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেইজিংয়ের খারাপ আচরণ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠার সমালোচনাও করেছেন তিনি।

ভারত-প্রশান্ত মহাভারতীয় অঞ্চলের দেশ-যুক্তরাষ্ট্র, জাপান ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার টোকিওতে বৈঠক করেন। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ।

দক্ষিণ চীন সাগর, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক আগ্রাসন নিয়ে প্রতিবেশিদের সঙ্গে উত্তেজনার মাঝে টোকিওতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দ্য গাই বেনসন শোতে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয়রা তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে চীনের ৬০ হাজারের বেশি সৈন্য দেখছে। চীনের কমিউনিস্ট পার্টির আধিপত্য ঠেকাতে আমরা একটি গ্রুপ দাঁড় করিয়েছি। এটাকে আমরা কোয়াড বলছি। চার বৃহত্তম গণতান্ত্রিক দেশ, চার শক্তিশালী অর্থনীতি ও চারটি দেশ যাদের প্রত্যেকের জন্য প্রকৃত হুমকি তৈরি করেছে বেইজিং।

তিনি বলেন, আমি ভারত, অস্ট্রেলিয়া, জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। প্রত্যেকটি দেশ বেইজিংয়ের হুমকির মুখোমুখি হয়েছে।

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ ও স্বাধীন নৌ-চলাচলের উপায় বের করতে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত কোয়াড নামে সংলাপের সূচনা করেছিল। ১০ বছরের বেশি সময় ধরে এই সংলাপ স্থগিত থাকার পর গত মঙ্গলবার আবারও কোয়াডের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা টোকিওতে মিলিত হন।

সান নিউজ/এসএম|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা