পুননির্বাচিত হলে ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি : ট্রাম্প
আন্তর্জাতিক

পুননির্বাচিত হলে ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারলে ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে।

শুক্রবার আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক রাশ লিম্বার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ফোনলাপে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

তিনি জোরালোভাবে বলেন, যদি আমি আবার নির্বাচিত হতে পারি তাহলে এক মাসের মধ্যে ইরানের সঙ্গে একটি বিরাট বড় চুক্তি হবে। অবশ্য, এ সময় তিনি ইরানের বিরুদ্ধে একটি হুমকিও দেন। তিনি বলেন, যদি ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে তাকে এক হাজার গুণ মূল্য দিতে হবে।

ট্রাম্প বলেন, ইরান জানে এবং বিষয়টি লক্ষ্য করেছে যে, যদি তারা আমাদের সঙ্গে খারাপ কিছু করে তাহলে আমরা তাদের সঙ্গে এমন কিছু করবো যা তারা কখনো করেনি।

ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছিলেন, ইরান কারো সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করতে দ্বিধা করে না কিন্তু চুক্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএম|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা